হবিগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৬/১০/২০২৬ ১৮:০৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা মো. সাব উদ্দিন মেস্তরী (৬০)। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ইউনিয়নের আন্দবাড়ি বিলের উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার শিবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিকে ঘটনার পর অভিযুক্ত ছেলে এফিন মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই ঝামেলা হতো। মঙ্গলবার দুপুরে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এফিন দেশীয় অস্ত্র দিয়ে সাব উদ্দিন গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ফয়সল চৌধুরী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad