৪ দফা দাবিতে শাবিপ্রবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন বুধবার

৪ দফা দাবিতে শাবিপ্রবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন বুধবার

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১০/২০২৬ ২০:০৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ, হলে নিয়মমাফিক সিট বণ্টন নিশ্চিতকরণ, ক্যাম্পাস কেন্দ্রিক সার্বিক সমস্যা নিরসন এবং দ্রুত শাকসু (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।

সম্প্রতি ক্যাম্পাসের আবাসন সংকট, শিক্ষার্থীদের প্রশাসনিক সুযোগ-সুবিধায় বৈষম্য এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা শাকসু নির্বাচনসহ বিভিন্ন সার্বিক সমস্যার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে। ঘটনার ধারাবাহিকতায় তাদের ৪ দফা দাবির বাস্তবায়ন এবং ক্যাম্পাসে পরবর্তী নতুন কর্মসূচির ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের সময় ও স্থান : তারিখ: ৭ই অক্টোবর, ২০২৬ (বুধবার) সময়: দুপুর ১২:৪৫ মিনিট, স্থান: অর্জুনতলা, শাবিপ্রবি

সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad