সিলেট বন্দরবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বন্দরবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/১০/২০২৬ ১০:৩৭:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবহার ও কেনাবেচা বন্ধে সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে ঝটিকা অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্দরবাজার এলাকায় পলিথিনবিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। অভিযানে সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বন্দরবাজারের মাদানিয়া ফ্রুট সেন্টার, অ্যারাবিয়ান ফ্রুটস, আল ইরফান ফ্রুটস, রাছেল আহমেদ, শাওন আহমেদ ও লাইবা ভ্যারাইটিজ স্টোর—এই ছয়টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানগুলো থেকে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ধ্বংসের উদ্দেশ্যে বাজেয়াপ্ত করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও পলিথিন ব্যবহারে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করতে সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা আরও জোরদার করা হবে।

রত্না বাউরী /প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad