হাসপাতালে ভর্তি ২ মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২১ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আবদুল মঈন খান হঠাৎ বুকের ব্যাথা নিয়ে এভার কেয়ার হাসপাতালে সিসি ইউ-তে ভর্তি হয়েছেন।
একই দিন হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারপর আজ তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে আনা হয়েছে।
তাদের পরিবার-দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: