তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান

নেওয়া হলো থানা হেফাজতে

তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২২/১০/২০২৬ ১৬:০৫:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে জৈন্তাপুর থানা হেফাজতে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্যে, তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমেদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশ। খবর পেয়ে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্যের একটি দল সেখানে উপস্থিত হয়। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কামাল আহমেদকে আটকের কারণ এবং তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


সাইফুল ইসলাম বাবু / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad