শিক্ষার্থীদের বুঝে পাঠদানের পদ্ধতি বদলানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
শিক্ষার্থীরা পাঠ কতটা আয়ত্ত করতে পারছে, তা যাচাই করে শিক্ষাদানের কৌশলে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, একই কৌশলে বারবার পাঠদান করে ভিন্ন ফল পাওয়ার প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ পরামর্শ দেন তিনি।
মন্ত্রী বলেন, পাঠদানের শুরু থেকেই শিক্ষকদের নিজেদের কাজ মূল্যায়নের অভ্যাস গড়ে তোলা জরুরি। একটি অধ্যায় পড়ানো শেষে কতজন শিক্ষার্থী তা বুঝতে পেরেছে, সেই প্রশ্ন নিজেকেই করতে হবে। যারা বিষয়টি বুঝতে পারেনি, তাদের শেখানোর জন্য কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, সেটিও খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, একই পদ্ধতি অনুসরণ করে বারবার ভিন্ন ফলের প্রত্যাশা করা উচিত নয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের কাজ, তাদের প্রশ্ন এবং ভুলগুলো বিশ্লেষণ করে পাঠদানের মান উন্নত করতে হবে। শিক্ষার্থীদের শেখার অগ্রগতি অনুযায়ী পদ্ধতি পরিমার্জন করাই একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: