মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/১০/২০২৬ ১৩:৩৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের দায়িত্বশীল মহলের দৃষ্টিগোচর হয়েছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য শ্যামলী সূত্রধরকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad