১৬ গোল খেয়েও ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

১৬ গোল খেয়েও ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রথম ডেস্ক

২২/১০/২০২৬ ১২:৪১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে ১৬ গোল হজমের বড় ধাক্কা সত্ত্বেও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ১০৭তম স্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, পয়েন্ট রেটিংয়ে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হয়নি। উত্তর কোরিয়া (১০-০) ও দক্ষিণ কোরিয়ার (৬-০) সঙ্গে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের ব্যবধান প্রায় ১০০ ধাপের কাছাকাছি হওয়ায় এই দুটি বড় হারের পরও বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮।

বাংলাদেশের এই উন্নতির মূল অনুঘটক ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র। বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে রুখে দেওয়ার সুবাদে ঝুলিতে যোগ হয় গুরুত্বপূর্ণ ৪.৬৪ পয়েন্ট। ফলে সাবিনাদের মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫। উল্টো বাংলাদেশের সঙ্গে ড্র করায় ৫.৫৪ পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে নেমে গেছে মিয়ানমার।

এদিকে ফিফা নারী র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন (২১২১.৫০ পয়েন্ট)। যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয়, আর জার্মানি ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। এ ছাড়া দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে ডেনমার্ক।

এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা জাপান (৫ম) ঘরের মাঠে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad