২৩ অক্টোবর কোম্পানীগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক

২৩ অক্টোবর কোম্পানীগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২২/১০/২০২৬ ১১:১৯:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে অবস্থানরত কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘সিলেটেস্থ কোম্পানীগঞ্জ সমিতি, সিলেট’-এর নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৩:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডীন এবং সিলেটেস্থ কোম্পানীগঞ্জ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক তোফায়েল আহমেদ (অথবা অধ্যাপক তোতিউর রহমান)।

আয়োজকদের পক্ষ থেকে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সকল সদস্য ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad