সুনামগঞ্জ সীমান্তে এক মানব পাচারকারীসহ তিন জন আটক

সুনামগঞ্জ সীমান্তে এক মানব পাচারকারীসহ তিন জন আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১০/২০২৬ ১১:০৫:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বাঁশতলা বিওপির টহল দল কর্তৃক গত ২১ অক্টোবর  তারিখ রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আরমানছড়া নামক স্থান হতে ১ জন মানব পাচাকারীসহ ২ জন পাচারকৃত বাংলাদেশী নাগরিককে আটক করে।

আটককৃত ৩ জন ব্যক্তিরা হলো   মানব পাচারকারী মোঃ আমির (২২) পিতা- জহির মিয়া, গ্রাম- ইসলামপুর, পোষ্ট- বাংলাবাজার, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ  এবং ২ জন পাচার হওয়া ব্যক্তি (১) মোঃ আবুল হোসেন (৪২), পিতা- মোঃ হযরত, গ্রাম-লিংকন নগর, পোষ্ট- গদখালী, থানা-ঝিকরগাছা, জেলাঃ যশোর, (২) ফাতেমা (১৮), পিতা- নবিস উদ্দিন, গ্রাম- বেনাপোল, পোষ্ট- শার্শা, থানা- শার্শা জেলা- যশোর। 

এছাড়াও  অপর ২ জন মানব পাচারকারী (১) মো: অনিক মিয়া (২৪), পিতা- আলাউদ্দিন, (২) মোঃ আলাউদ্দিন (৫৪), পিতা- নওশা খাঁ উভয়ের গ্রাম-চৌধুরীপাড়া পোষ্ট- বাংলাবাজার, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ পালিয়ে যায়। উল্লেখ্য, আটককৃত পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন থাকায় তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

 মানব পাচারকারী মোঃ আমির এবং উক্ত ২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

লতিফুর রহমান রাজু-রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad