সুনামগঞ্জে অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা সম্পন্ন, নিরাপত্তায় পুলিশ ইউনিট

সুনামগঞ্জে অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা সম্পন্ন, নিরাপত্তায় পুলিশ ইউনিট

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১০/২০২৬ ১০:৫৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর অশ্রুসজল বিদায়ের মধ্য দিয়ে সুনামগঞ্জে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। জেলার পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে সুনামগঞ্জ সদর ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শহরের বালুর মাঠসংলগ্ন রিয়ারভিউ ঘাটে বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোকের বাপের বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীর গৃহে ফিরে যান। দেবীকে বিদায় জানাতে ঘাটে জড়ো হন ভক্তরা। প্রতিমা বিসর্জনের সময় আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে দেখা যায় বিষাদের আবহ। তাঁদের কণ্ঠে ছিল আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপ্পীসহ বিএনপির নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

দুর্গাপূজা উপলক্ষে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সবকটি ইউনিট দায়িত্ব পালন করে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্তদের নির্বিঘ্নে পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে সুনামগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এতে উৎসবজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

এ বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা অর্চনা, অঞ্জলি, আরতি ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের মনে রয়ে গেছে দেবী দুর্গার আগমনের স্মৃতি এবং আগামী বছর তাঁকে আবারও বরণ করে নেওয়ার প্রত্যাশা। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় উৎসবের সমাপ্তিতে স্বস্তি ফিরে এসেছে আয়োজক ও ভক্তদের মধ্যে।

প্রীতম দাস/ রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad