তাহিরপুরে ব্যবসায়ীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ী ও শ্রমিকদের

তাহিরপুরে ব্যবসায়ীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ী ও শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/১০/২০২৬ ২৩:২২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে সফল ব্যবসায়ী ও যাদুকাটা নদীর বালুমহালের ইজারাদার নাসির মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির মিয়া যাদুকাটা নদীর বালুমহাল ইজারা ব্যবসার পাশাপাশি কয়লা ও চুনাপাথর আমদানি এবং ইটভাটাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এসব ব্যবসার সঙ্গে বহু শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। তাঁর সমর্থকদের দাবি, এসব ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন তিনি।

নাসির মিয়ার অভিযোগ, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার  দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। পাশাপাশি যাদুকাটা নদীর বালুমহাল ইজারা পাওয়ায় তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা ফেসবুকে তাঁকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, “আমার জনপ্রিয়তা ও কর্মদক্ষতাকে ম্লান করতে প্রতিপক্ষের একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। যারা আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, তাঁদের প্রতি আহ্বান—তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলুন। সত্য প্রকাশে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ সহায় থাকলে কেউ কাউকে পরাজিত করতে পারে না।”

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা উচিত। যাচাইহীন তথ্য প্রচার করে কারও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা অনুচিত। তাঁরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের দাবি জানান।

তবে এ বিষয়ে নাসির মিয়ার প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad