বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ এক মহিলা আটক
Led Bottom Ad

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ এক মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

২২/১০/২০২৫ ২০:২৪:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে এক গৃহবধূকে ইয়াবাসহ আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম রাজনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) মনিরুল হক মুন্সীর নেতৃত্বে মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম রাজনগর গ্রামের স্বামী আব্দুল হাই এর স্ত্রী মোছা. আকলিমা (৫০)-কে ইয়াবাসহ আটক করা হয়।


এ সময় তার বসতঘর তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬,০১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,২০০ টাকা। এ ঘটনায় এসআই মনিরুল হক মুন্সী বাদী হয়ে মামলা দায়ের করেন। 


এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানটি ছিল নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশবিশেষ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad