জগন্নাথপুরে টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির ৯০০ বস্তা চাল উদ্ধার, ডিলারকে জেল-জরিমানা
Led Bottom Ad

অবৈধভাবে সরকারি চাল মজুত

জগন্নাথপুরে টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির ৯০০ বস্তা চাল উদ্ধার, ডিলারকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৩/১০/২০২৫ ২০:৫৬:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাচারের জন্য অবৈধভাবে মজুদ করা টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির ৯০০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার রানীগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা শাহনূর আহমদের মালিকানাধীন মেসার্স এস.এ ট্রেডার্সের গুদাম থেকে ৯০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

অভিযানে রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আসকর আলীর ছেলে ও খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার সোহেল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, “ডিলার সোহেল মিয়া অনুমোদনবিহীনভাবে রানীগঞ্জ বাজারে সরকারি চাল মজুদ করেছিলেন। তিনি অপরাধ স্বীকার করেছেন। উদ্ধারকৃত সব চাল জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


Illegal Hoarding of Government Rice: 900 Bags Seized in Jagannathpur, Dealer Sentenced

Jagannathpur Upazila in Sunamganj witnessed the seizure of 900 bags of government rice from the TCB and Food-Friendly Program, which were being illegally hoarded for smuggling. A dealer under the Food-Friendly Program has been sentenced to one year in prison and fined BDT 200,000.

The raid was conducted on Thursday (October 23) at 10:00 am, led by Upazila Assistant Commissioner (Land) Md. Mohsin Uddin, following a tip-off. The rice was recovered from the warehouse of M/s S.A. Traders, owned by Awami League leader Shahnur Ahmed, in Rani Ganj Bazar.

Sohel Mia, son of Askor Ali from Bagmoyna village in Rani Ganj Union and a new dealer of the Food-Friendly Program, was arrested during the operation. He admitted to the offense. If the fine is not paid, an additional two months of imprisonment will be imposed.

“The dealer had stockpiled government rice in Rani Ganj Bazar without authorization. All seized rice has been confiscated, and further legal action is underway,” said Assistant Commissioner (Land) Md. Mohsin Uddin.

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad