কর্মহীন হাজারও বারকিশ্রমিক
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ
‘সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার থেকে নেমে আসে একদল পরিশ্রমী মানুষ—হাতে প্ল্যাকার্ড, চোখে অগ্নি। তারা নদীর সন্তান, বারকি শ্রমিক। তাদের মিছিলের স্লোগানে মিশে ছিল ক্ষুধার কান্না আর ন্যায়ের দাবি—“নদী বাঁচাও, শ্রমিক বাঁচাও!”
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদী থেকে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে অবৈধভাবে ভিটবালু উত্তোলনের অনুমতি বাতিলসহ অবৈধ ড্রেজার-বোমা মেশিন বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে জেলা বারকি শ্রমিক সংঘ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রত্নাঙ্কুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সদর উপজেলা ইঞ্জিনচালিত নৌকা বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সমবায় সমিতির সভাপতি মমিনুল হক প্রমুখ।
নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন
স্মারকলিপিতে বলা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ধোপাজান নদী থেকে বালু উত্তোলনের অনুমতি প্রদান করেছে, যা প্রচলিত আইনের লঙ্ঘন। জেলার অধিকাংশ উপজেলা বছরে আট মাস জলমগ্ন থাকে। এই সময় নদীভিত্তিক শ্রমজীবী মানুষ যাদুকাটা ও ধোপাজান বালিপাথর মহাল থেকে হাতের সরঞ্জামে বালু-পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে।
কিন্তু বর্তমানে একটি মুনাফালোভী চক্র অবৈধ ড্রেজার-বোমা মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে নির্বিচারে বালু-পাথর উত্তোলন করছে। এতে নদীর গভীরতা ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত নেমে গেছে, দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন, নষ্ট হচ্ছে হাজার একর ফসলি জমি।
শ্রমিকদের জীবিকা হুমকিতে
বারকি শ্রমিক সংঘের নেতারা জানান, অবৈধ খননযন্ত্রের তাণ্ডবে জেলার হাজার হাজার শ্রমিক আজ কর্মহীন। ছোট আকারের বারকি নৌকা দিয়ে যারা হাতে বালু-পাথর তুলতেন, তারা এখন কাজ হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও প্রভাবশালী মহল এই অবৈধ কর্মকাণ্ডে পরোক্ষভাবে সম্পৃক্ত।
শ্রমিকদের তিন দফা দাবি
স্মারকলিপিতে শ্রমিকরা তিনটি মূল দাবি উত্থাপন করেন—দাবিগুলো হচ্ছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়া ভিটবালু উত্তোলনের অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে।সরকারিভাবে বালু-পাথর ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু করতে হবে, যাতে হাজারো শ্রমজীবী মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন গণনীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত থাকে এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হয়।
পরিবেশ ও জীবিকার সুরক্ষা দাবি
শ্রমিক নেতারা বলেন, সুনামগঞ্জে কোনো বড় শিল্পকারখানা না থাকায় এখানকার মানুষ যাদুকাটা ও ধোপাজান বালিপাথর মহালের ওপরই নির্ভরশীল। তাই অবৈধ ড্রেজার বন্ধ করে, হাতের কাজে পরিবেশবান্ধব বালু-পাথর আহরণের সুযোগ ফিরিয়ে আনতে হবে। তারা আরও বলেন, “অর্থলোভী বালুপাথরখেকো চক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে ভাটির এই জনপদে শ্রমজীবী মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
উল্লেখ্য, অবৈধ খননযন্ত্রের কারণে একদিকে যেমন ধ্বংস হচ্ছে নদী ও পরিবেশ, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ছে হাজারো পরিবার। শ্রমিকদের দাবি— আইন মান্য করে, নদী ও জীবিকা রক্ষায় সরকার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়।
Thousands of Workers Jobless: Protests in Sunamganj Against Illegal Sand Extraction
Sunamganj, Bangladesh:
From the western market of Sunamganj town marched a group of weary yet determined people—holding placards, eyes blazing with anger. They are the barqi workers, the sons and daughters of the river. Their chants echoed through the streets, blending hunger with demands for justice:
“Save the river, save the workers!”
Defying a High Court ban, the Sunamganj District Barqi Workers’ Union staged a protest and submitted a memorandum demanding the cancellation of illegal sand extraction permits granted to “Limpid Engineering.” They also called for the immediate shutdown of illegal dredgers and suction machines operating in the Dhopajan River in Sadar and Bishwambharpur upazilas.
The protest march began around 11 a.m. from the town’s western market, parading through the main streets before gathering in front of the Deputy Commissioner’s office. Later, the workers submitted their memorandum to the Chief Adviser through the Deputy Commissioner.
Among those present were union president Nasir Mia, National Democratic Front district president Ratnankur Das Jahar, Trade Union Center district president Sukhendu Talukdar Mintu, vice president Amir Uddin, general secretary Saiful Alam Sadrul, and cooperative society leaders from both Sadar and Bishwambharpur upazilas.
Violation of the Court Ban
According to the memorandum, the Bangladesh Inland Water Transport Authority (BIWTA) granted permission to extract sand from the Dhopajan River in violation of the High Court’s order—a clear breach of existing laws.
Sunamganj’s rivers remain submerged for eight months a year, and during that period, thousands of local workers depend on manual sand and stone extraction from the Jadukata and Dhopajan rivers for their livelihoods.
However, a profit-hungry group is now using illegal dredgers and suction machines to indiscriminately extract sand and stones from deep below the riverbed. This has caused the river depth to increase to 30–40 feet, leading to severe river erosion and the destruction of thousands of acres of farmland.
Livelihoods Under Threat
Union leaders said that due to the rampant use of illegal machines, thousands of manual sand workers have lost their jobs. Those who once extracted sand with small boats and hand tools are now living in misery.
Despite repeatedly appealing to authorities, they allege no effective action has been taken. Instead, corrupt officials and influential quarters are reportedly involved in or benefitting from the illegal operations.
Workers’ Three Demands
In the memorandum, the workers raised three key demands:
-
Cancel all illegal permits issued in violation of the High Court’s order.
-
Establish government-run sand and stone trading centers to ensure fair employment opportunities.
-
Formulate a new eco-friendly policy that protects workers’ rights and ensures sustainable management of natural resources.
Call for Environmental and Livelihood Protection
Speakers at the rally said that since Sunamganj has no major industries, most local people depend on the Jadukata and Dhopajan sand-stone zones for survival.
They demanded an end to illegal dredging and urged the government to restore opportunities for manual, environment-friendly sand extraction.
They warned that if the greedy sand-mining syndicates are not stopped, the livelihoods of thousands of river-dependent families will face further devastation.
এ রহমান
মন্তব্য করুন: