ছাতকে কোয়ার্টার থেকে নিটল-নিলয় কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার
Led Bottom Ad

ছাতকে কোয়ার্টার থেকে নিটল-নিলয় কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৭/১০/২০২৫ ২০:২৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে জিয়াউল হুদা (৪২) নামের এক নিরাপত্তা কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৬ অেক্টাবর) রাতে নিটল-নিলয় গ্রুপ এর পেপারমিল এলাকার কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


জানা যায়, ছাতকস্থ নিটল-নিলয় কোম্পানীতে কর্মরত জিয়াউল হুদা রোববার বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্নার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবিকে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। 


এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোহেবুর রহমানকে ফোন করে জানতে পারেন যে তার বাসায় স্ত্রী শারমীন সন্তান নিয়ে গেছেন। এসময় তাকে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিরাপত্তা বিভাগীয় প্রধান সোহেবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন, জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে আছে। বিষয়টি থানায় জানানোর পর রাতে উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad