এনসিপির জেলা সমন্বয় কমিটি থেকে জগন্নাথপুরের দুই নেতার পদত্যাগ
Led Bottom Ad

এনসিপির জেলা সমন্বয় কমিটি থেকে জগন্নাথপুরের দুই নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৭/১০/২০২৫ ২১:৩৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে জগন্নাথপুরের দুই নেতার পদত্যাগ। সোমবার (২৭ অক্টোবর) তাদের নিজেদের ফেসবুক আইডিতে এমন পোস্ট করেন। জেলা সমন্বয় কমিটির সদস্য  মো. আলী হোসেন খান লেখেন, আসসালামুয়ালাইকুম, জরুরী ঘোষণা আমি মো,আলী হোসেন খান একজন গণমাধ্যম কর্মী এবং সমাজকর্মী, সেবাই আমার ধর্ম, সেই জায়গা থেকে আমার নির্দলীয় নিরপেক্ষ থাকা উচিত, তাই আমি দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কয়েকবার এ বিষয়ে আগ বাড়লে ও পদত্যাগ হই নি। কিন্তু ২৭ অক্টোবর আমি সোশাল মিডিয়ায় জানিয়ে দিলাম, পদত্যাগ এর বিষয়ে এবং আমার জেলা কমিটির নেতাদের এই বিষয়ে অবগত করেছি। আমি সবসময় স্বচ্ছ সৎ এবং ন্যায়ের পক্ষে থাকি, আমার পরিবার থেকে ও নিষেধাজ্ঞা আমি যেনো রাজনীতি তে না যাই। আমার নির্দলীয় নিরপেক্ষ থাকা উচিত, তাই আমি এনসিপি থেকে পদত্যাগ করলাম । অমুক দল অমুক পার্টি তে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি হতে চাই সকল জনতার। 


আমি সুনামগঞ্জ জেলা এনসিপির সমন্বয় কমিটির একজন সদস্য হিসেবে ছিলাম, আমার এই পথ চলা ছিল একদম স্বচ্ছ সৎ, কোনো ঝামেলা হামলা মামলা কোনোকিছু তে আমি যাই নি ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত পথচলায় আমি কাউকে অজান্তে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। আসলে আমার দ্বারা রাজনীতি হবে না, আমার দ্বারা মানুষের সেবা হবে, আমি সকলের ভালোবাসা চাই সবাই আমাকে নিরপেক্ষ ভাবে চিনোক ভালোবাসোক এটাই আমি চাই । পরিশেষে বলি এনসিপি তে থাকা অবস্থায় সকলের সাথে পরিচিত হয়ে সকলের ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লেগেছে,, সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো। এ দিকে এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে আমিনুল হক সিপনের পদত্যাগ। তার পোস্টে উল্লেখ করেন তিনি এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সদস্য ছিলেন। বিগত ২ মাস আগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এহতেশামুল হককে পদত্যাগের বিষয়টি জানান। সোমবার তিনি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। 


পদত্যাগের সত্যতা নিয়ে আমিনুল হক সিপন জানান, ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। এছাড়া জগতে কাজ করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন।স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad