তাহিরপুরে যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান, ২ জনের কারাদণ্ড
Led Bottom Ad

অবৈধভাবে বালু উত্তোলন

তাহিরপুরে যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান, ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৯/১০/২০২৫ ১৩:৫১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন প্রশাসন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার নির্দেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

অভিযানে বিজিবি, তাহিরপুর থানা পুলিশ, বাদাঘাট ফাঁড়ি পুলিশ ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন। মোবাইল কোর্টের অভিযানে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান পরিবেশ রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সুনামগঞ্জ জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad