সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ ৪ দফা দাবিতে এনসিপি’র মানববন্ধন
Led Bottom Ad

সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ ৪ দফা দাবিতে এনসিপি’র মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/১০/২০২৫ ২২:১৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধোপাজান নদীসহ জেলার সকল নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সদর হাসপাতালের অপব্যবস্থাপনা বন্ধ এবং সাধারণ শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সঞ্চালনা করেন এনসিপি নেতা মেহেদী হাসান সাকিব।

বক্তারা অভিযোগ করেন, ধোপাজান নদী থেকে শ্রমিকদের মাধ্যমে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের পরিবর্তে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র মাধ্যমে রাতের আঁধারে যান্ত্রিকভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে।

এছাড়া বক্তারা উল্লেখ করেন, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত না করায় সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। সদর হাসপাতালের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


মানববন্ধনে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নাসিম, সদস্য শাহিনুর রহমান, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক সাইমন, সদস্য সচিব রেজানুল হক নেহালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরাও মিছিল নিয়ে অংশগ্রহণ করে তাদের দাবি সমর্থন করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad