দোয়ারাবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Led Bottom Ad

দোয়ারাবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

৩১/১০/২০২৫ ১৭:৩৮:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উৎসবমুখর পরিবেশে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক সাহিত্য ম্যাগাজিন ‘কিশোরকণ্ঠ’ পাঠক ফোরাম আয়োজনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। উপজেলার প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক, কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা শাখার উপদেষ্টা ডা. হারুন অর রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাওলানা সাইফুর রহমান, জামাল উদ্দিন পারভেজ, থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূইয়া, সাংবাদিক সোহেল মিয়া, মামুন মুন্সি, মাসুদ রানা সোহাগ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কিশোরকণ্ঠ পাঠক ফোরামের বিভিন্ন শাখার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলায় চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবকেরা বলেন, “কিশোরকণ্ঠের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশ ও শিক্ষার প্রতিযোগিতা বাড়াবে। আমরা চাই এই আয়োজন প্রতিবছর অব্যাহত থাকুক।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad