বৈরি আবহাওয়া উপেক্ষা করে কামরুলের সমর্থন গণ সমাবেশে মানুষের ঢল
Led Bottom Ad

বৈরি আবহাওয়া উপেক্ষা করে কামরুলের সমর্থন গণ সমাবেশে মানুষের ঢল

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

০১/১১/২০২৫ ১৭:৩৬:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামন কামরুলের সমর্থনে শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কামরুল বলেন, দেশে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে একটি গোষ্ঠি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সকল সমর্থককে সচেতন থাকার আহ্বান জানান এবং গ্রাম, হাট-বাজারে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “কেউ চাইছে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গনতন্ত্র ফিরুক না। পিআরের নামে বা গণভোটের নামে তারা নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”

সমাবেশে তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা ও ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেলসহ অন্যান্য নেতা বক্তব্য দেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad