দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখলে বাধা, হামলায় দুই ভাই আহত
Led Bottom Ad

থানায় অভিযোগ

দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখলে বাধা, হামলায় দুই ভাই আহত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০১/১১/২০২৫ ২২:০১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসী ইব্রাহিম খলিল (৩৫) ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। ঘটনার পর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের ভাই বেলায়েত হোসেন বিল্লাল হামলাকারীদের মারধরে আহত হন। ভুক্তভোগী ইব্রাহিম খলিল শনিবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, একই গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে মইদর আলীর ছেলে আবুল কাশেম (৫০), তার দুই পুত্র খুর্শেদ আলম (৪০) ও আবুল হাসেম (২২) এবং স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৪০) দীর্ঘদিন ধরে প্রবাসীর বসতভিটার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। শনিবার দুপুরে তারা ধারালো দা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালালে ইব্রাহিম খলিল বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হাসেম ছুরি দিয়ে তার বুকে আঘাত করে গুরুতর জখম করে।


এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad