তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
Led Bottom Ad

তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/১১/২০২৫ ২২:১৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুল, এনসিপি নেতা সায়মন হাসান, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad