জেলা প্রশাসনের মেধা যাচাই পরীক্ষায় তাহিরপুরের দোহা’র কৃতিত্ব
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত (২০২৫) সালের মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছে তাহিরপুর উপজেলার বীরজয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এহসান আহমেদ দোহা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ১০০ নম্বরের মেধা যাচাই পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় ২২তম এবং তাহিরপুর উপজেলায় ২য় স্থান* অর্জন করেছে শিক্ষার্থী এহসান।
তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে সে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ২ নভেম্বর সুনামগঞ্জের শিল্পকলা একাডেমি কক্ষে অনুষ্ঠিত হয়।
এহসান তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শিক্ষক দম্পতি উজ্জ্বল মিয়া ও মোছাঃ নাসিরা আক্তার এর জ্যেষ্ঠ সন্তান।
তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত ও গর্বিত। তাঁরা আশা প্রকাশ করেন, এহসান ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে এলাকা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: