তারেক রহমানের ৩১ দফা জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার : মিজান চৌধুরী
Led Bottom Ad

তারেক রহমানের ৩১ দফা জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার : মিজান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৩/১১/২০২৫ ১৮:০০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।”

সোমবার (৩ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী ও আমবাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীদের উদ্দেশে মিজান চৌধুরী বলেন,“আমাদের মা-বোনরাই জাতির শক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং নারীদের শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। আসন্ন নির্বাচনে ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad