নারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেবে জামায়াত
Led Bottom Ad

তাহিরপুরে জনসমাবেশে মাওলানা তোফায়েল আহমদ খান

নারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেবে জামায়াত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৭/১১/২০২৫ ২০:২৯:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

তিনি বলেন, “আগামী দিনে জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ট্রেডভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও হারন বিন লায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান আরও বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জ-১ আসনের ব্যাপক উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, কর্মপরিষদ সদস্য তৈয়ফুল ইসলাম হোসেন ও জাহিদুর রহমান প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad