ছাতকে বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি: সাংবাদিকদেরও হেনস্থা
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদের নেতৃত্বে দপ্তরে চলছে ঘুষ ও দুর্নীতির সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, মিটার পরীক্ষা, লাইন স্থাপন ও বিল আদায়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
গণেশপুর গ্রামের জাহিদ হাসান মোহাম্মদ রুহেলকে ভুল বকেয়া বিলের অভিযোগে গ্রেপ্তার করা হয়, অথচ প্রকৃত বিলধারী অন্যজন। এতে জাহিদ হাসান আর্থিক ক্ষতি ও সম্মানহানি ভোগ করেছেন।
রোববার সাংবাদিকরা তদন্ত করতে গেলে নির্বাহী প্রকৌশলী ৪০ মিনিট দরজার বাইরে দাঁড় করান, তারপর মোবাইল দিয়ে তাদের ভিডিও ধারণ শুরু করেন। পরে তিনি ৯ জন সাংবাদিকের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ২০২২ সালের এপ্রিলের পর আবদুল মজিদ সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল কাদির জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খাঁন গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল কাদির মোবাইল ফোনে সাংবাদিককে বলেন, গণমাধ্যমকর্মীদের সাথে এমন আচরণ করার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: