টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ মৎস্য সরঞ্জাম জব্দ
Led Bottom Ad

টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ মৎস্য সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১১/১১/২০২৫ ১৯:০৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকার ঘোষিত টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মৎস্য সরঞ্জাম জব্দ করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক প্রতিনিধি এবং কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির প্রতিনিধি বৃন্দ।

অভিযানকালে কোনো ব্যক্তি ধৃত না হলেও চায়না দুয়ারী, মশারি জালসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মৎস্য শিকারী সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে। অভিযান শেষে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা, মাছের সংরক্ষণ এবং প্রকৃত মৎস্যজীবীদের সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad