দোয়ারাবাজারে অনাথ দুই বোনকে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান
Led Bottom Ad

মাথা গোঁজার ঠাঁই নেই

দোয়ারাবাজারে অনাথ দুই বোনকে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১২/১১/২০২৫ ০০:৫৬:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে ধান ও পাথর কুড়িয়ে সংসার চলে ষাটোর্ধ বৃদ্ধা দুই বোন চান মেহের ও দুধ মেহেরের। এমন খবরে আশ্রয়হীন অনাথ ওই দুই বোনের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসকের তহবিল হতে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়। মঙ্গলবার ( ১১ নভেম্বর) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে তাদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজল কান্ত দাস অর্ক, অফিস সহকারী এশাদ মিয়া প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও নিবাসী অশীতিপর বিধবা দুই বোন চান মেহের ও দুধ মেহের ব্যতীত আপনজন বলতে এই দুনিয়ায় তাদের কেউ নেই। মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই তাদের। অন্যের বাড়িতে মাচা বেঁধে দীর্ঘকাল যাবত দুর্বিসহ নিঃসঙ্গ জীবনযাপন করছেন। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বৃদ্ধা দু'বোনকে সরকারি ভাতার আওতাভুক্ত করা হবে বলে জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad