তাহিরপুরে যুবলীগের সাবেক সভাপতি সেলিম আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারসংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সেলিম হায়দারের স্ত্রী, যিনি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি জানান,‘কোনো অনুমতি বা পরোয়ানা ছাড়াই পুলিশ ঘরে ঢুকে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। যতদূর জানি, তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই।’
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ডিসেম্বরে থানায় করা এক নাশকতার মামলায় সেলিম হায়দার আসামি ছিলেন। মামলার সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।’
ডি আর ডি
মন্তব্য করুন: