আওয়ামী লীগের কর্মসূচীর প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ
Led Bottom Ad

আওয়ামী লীগের কর্মসূচীর প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১৩/১১/২০২৫ ২২:২৮:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশে `লকডাউন' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করেছে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে।


পুরাতন উপজেলা ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে,উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এসময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 


এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের ডাকা লকডাউনে মানুষের জীবনযাপনে যাতে কোনধরনের প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যেই আমরা প্রতিবাদে নেমেছি।’


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad