তাহিরপুরে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক
Led Bottom Ad

তাহিরপুরে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৪/১১/২০২৫ ২৩:৪১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্থানীয় জনগণের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রার্থী আনিসুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও হাওরপারের মানুষের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন।

এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারন সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া। এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad