দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির উদ্যোগে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা–২০২৫” বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপচে পড়া উপস্থিতি ছিল।
সমিতির সভাপতি মোঃ শমশের আলী’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক করম আলী। সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সামছুল ইসলাম, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি হোসনা বেগম, বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ,উপজেলা জামায়াতের আমির ডা. হারুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, মোহন লাল দাস মৃদুল, আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, মহিতোষ মজুমদার বসু, ফখর উদ্দিন, অধ্যক্ষ অসীম মোদক প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী ৩২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের অর্জন, অধ্যবসায় এবং অভিভাবকদের ত্যাগকে আন্তরিকভাবে প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতের শিক্ষাজীবনে নিষ্ঠা, মনোনিবেশ ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এ রহমান
মন্তব্য করুন: