দোয়ারাবাজারে ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
Led Bottom Ad

দোয়ারাবাজারে ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৫/১১/২০২৫ ২০:১৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে বর্ণিল  আঙ্গিকে  সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ছাতক-দোয়ারা সর্ববৃহৎ এই মেধাবৃত্তি। বৃত্তি পরীক্ষায়  ছাতক-দোয়ারা অঞ্চলের  ৮০ টির ও বেশি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নসকস মেধাবৃত্তি পরীক্ষা'২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নসকস সেক্রেটারি হোসাইন আহমদ এবং সদস্য সচিব মাষ্টার  আজিজুর রহমান অলিল'র নেতৃত্বে আল মদিনা একাডেমি'র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টীম আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান।

বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  ঘিলাছড়া স্কুল এন্ড  কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় বৃত্তি পরীক্ষার আমেজে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ দেখা দেয়। দু'উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের আগমনে মুখরিত ছিলো পুরো এলাকা।

নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা আগামীতেও প্রয়োজন বলে মনে করেছেন  অভিভাবকবৃন্দ।

পরীক্ষা চলাকালীন  সময়ে কেন্দ্র পরিদর্শন করেন নসকস উপদেষ্টা ডা.হারুন অর রশীদ, নসকস উপদেষ্টা দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক মাষ্টার রফিজ আলী, উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান, সাবেক পরিচালক আব্দুর রাশিদ, উপদেষ্টা খলিলুর রহমান,আলহাজ্ব আতাউর রহমান,  সাবেক সভাপতি ও চাটিবহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ আলী, সিনিয়র সদস্য  দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান কয়েছ,  সাবেক সভাপতি ব্যাংকার আলাউর রাহমান আলাল, সাবেক সভাপতি রফিকুর রহমান,  সাবেক সভাপতি ও সারপিন পাড়া- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ,  সিনিয়র সদস্য ও শ্রিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী,  মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সাবেক সভাপতি আবিদ রনি,নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির  সদস্য আব্দুল আলিম, আবু সালেহ মোহাম্মদ বোরহান ও সোহেল মিয়া,নসকস সদস্য মুহিব রহমান,রাগীব রাবেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসাইন প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ফখর উদ্দিন, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম, ১নং কেন্দ্র সচিব ও  সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, উপ-কেন্দ্র সচিব মাষ্টার মাওলানা আব্দুস শহীদ , ২নং কেন্দ্র সচিব আরিফ আল আশরাফ তানভীর ও উপকেন্দ্র সচিব ইয়াকুব আল হাসান। পরিক্ষায় সহযোগী  দায়িত্ব পালন করেন ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।


উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠা বছরেই ১ম মেধাবৃত্তি পরিক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে (করোনাকালীন দুই বছর ছাড়া) ধারাবাহিকভাবে এ পর্যন্ত  ৩৪ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হলো।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad