তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধারাবাহিক ভাবে উঠান বৈঠক করছেন আনিসুল হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুল হক ধারাবাহিকভাবে ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক করে চলেছেন।
তিনি বলেন, “আমি কোনো বড় নেতা নই, আমি বিএনপির একজন ক্ষুদ্র নিবেদিত কর্মী। কথায় নয়, আমি কর্মে বিশ্বাসী। আমার দায়িত্ব আমার নেতার (তারেক রহমান) বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই আন্দোলনকে সফল করতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার নতুন বাজারে (৫,৬ নং ওয়ার্ড) বিএনপির আয়োজনে, এলাকায় স্থানীয় নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণে এমন এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার। যৌথ সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমিজ উদ্দিন তালুকদার।
উঠান বৈঠকে নারী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: