নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
Led Bottom Ad

৭২ ঘণ্টার আল্টিমেটাম, ওসি প্রত্যাহারের দাবি

নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৪/০১/২০২৬ ২১:৪১:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় নবীগঞ্জ থানা পয়েন্টের আজমত উল্লাহ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে জুলাই যোদ্ধা ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এবং নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, বিএনপি নেতা লুৎফুর রহমান মাখন, সোয়াদ চৌধুরী জুয়েল, ভজন সরকার, মহিবুর রহমান, আব্দুল হক, হোসাইন আহমদ, আজমল হোসেন, নুর হোসেন, ইছমত মেম্বার, মহিলা বিএনপির নেত্রী শ্যামেলা বেগম, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, করিরুন বেগমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতারাও মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ৭২ ঘণ্টার মধ্যে নবীগঞ্জ থানার ওসি দুলাল মিয়াকে প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নুরুল আমিনকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, নবীগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার অতীতেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন। তার প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

বক্তব্যে আরও বলা হয়, এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও জোরপূর্বক বাসা দখলের অভিযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সহযোগিতার জন্য নুরুল আমিনকে সঙ্গে নেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে আত্মরক্ষার চেষ্টা হিসেবে ওই সাংবাদিক নুরুল আমিনের বিরুদ্ধে কাল্পনিক সংবাদ প্রকাশ ও মামলা দায়ের করেন বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad