​ছাতকে জাহাঙ্গীর আলমের নির্বাচনি সভা: ‘গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি’
Led Bottom Ad

​ছাতকে জাহাঙ্গীর আলমের নির্বাচনি সভা: ‘গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি’

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৯/০১/২০২৬ ১৪:৩৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​​সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবিলম্বে গণহারে গ্রেপ্তার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়।

​বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলার গণেশপুর এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​জাহাঙ্গীর আলম বলেন, “আমরা শান্তিতে বিশ্বাস করি এবং লাঙ্গল প্রতীক নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। কিন্তু একটি বিশেষ মহল আমাদের বিজয় ঠেকাতে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রশাসনকে নিরপেক্ষ থেকে নির্বাচনের সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

​সভায় তিনি আবারও আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন। এছাড়া নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজার এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং পাথর ও শিল্প অঞ্চলের শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
​​গণেশপুর এলাকার মুরব্বি ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য শেখ রহিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দীন আহমদ। এসময় স্থানীয় ভোটার ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad