ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রথম ডেস্ক

২৫/১০/২০২৬ ১২:১৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভূমিমন্ত্রীর পাশে কিছুক্ষণ অবস্থান করেন রাষ্ট্রপতি এবং চিকিৎসকের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পরে বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিমানে ঢাকায় আনা হয়।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad