শাল্লায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা অফিসার

শাল্লায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা অফিসার

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৬/০৭/২০২৬ ১৯:২২:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষার গুণগত মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে আজ সোমবার (৬ জুলাই) চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) পরিমল কুমার ঘোষ।

সকালে তিনি বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষকদের পাঠদান পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি হিসেবে পরিচিত শিক্ষার্থীদের রিডিং বা পঠন দক্ষতা যাচাইয়ের জন্য তিনি নিজেই শিক্ষার্থীদের পড়া ধরেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয়ের সহশিক্ষামূলক (কো-কারিকুলার) কার্যক্রমের বর্তমান অবস্থা ও অগ্রগতি খতিয়ে দেখেন। শ্রেণিকক্ষে পরিদর্শনের সময় শিক্ষা অফিসার শিক্ষার্থীদের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে মেলামেশা করেন।

পরবর্তীতে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, শিক্ষার পরিবেশ, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি এবং মিড-ডে মিলসহ সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় তিনি শিক্ষার মান আরও বেগবান করতে এবং ঝরে পড়া রোধে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন।

উপজেলা শিক্ষা অফিসারের এই পরিদর্শনে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার এমন নিবিড় তদারকি শিক্ষকদের দায়িত্ববোধ যেমন বাড়িয়ে দেয়, ঠিক তেমনি শিক্ষার্থীদেরও পড়ালেখায় দারুণভাবে উৎসাহিত করে।

প্রীতম / আর আর

মন্তব্য করুন: