সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

০৬/০৭/২০২৬ ২১:০০:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নুরুল আমিন (৬০), তাঁর স্ত্রী (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নুরুল আমিন তাঁর বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেও কাজে সহযোগিতা করছিলেন। মেরামত করার একপর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে ফরহাদের মা-ও তাঁদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিহতদের আত্মীয় সাংবাদিক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লতিফুর রহমান রাজু / আর আর

মন্তব্য করুন: