প্রাথমিক বৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ট্যালেন্টপুল ও সাধারণসহ মোট বৃত্তি পেল ৭৫ শিক্ষার্থী
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় তাহিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোট ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।তারমধ্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল,সাধারণ বৃত্তি ৩টি পেয়েছেন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৯ জন সাধারণ (জেনারেল) বৃত্তি অর্জন করেছে এবং মোট ৫৬ জন ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলো তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ মুহছিন (রোল: ৬০০৫৬১৯)। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের ছেলে।
এছাড়া ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এহসান আহমেদ দোহা (রোল: ৬০০৫৬৭৬) ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। সে শাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল মিয়া এবং ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. নাসিরা আক্তার দম্পতির বড় ছেলে।
ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্য কামনা করেছেন।
শামসুল আলম আখঞ্জী/ অথৈ
মন্তব্য করুন: