সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী নয়ন গ্রেফতার
সুনামগঞ্জ জেলা সদর থেকে ২৪ বোতল বিদেশি মদসহ মো. নয়ন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে সদর থানাধীন পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নয়ন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাঠগাঁও এলাকার সোনা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল আজ মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভাস্থ ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তি তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার সাথে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং এই চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আর আর
মন্তব্য করুন: