দোয়ারাবাজারে ওয়ালটন শো-রুমের উদ্বোধন

দোয়ারাবাজারে ওয়ালটন শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৫/০৭/২০২৬ ২০:৫৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর বাজারে বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে মেসার্স রিদওয়ান জামান ওয়ালটন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।


উদ্বোধন উপলক্ষে শোরুমটি বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও এলাকাবাসীর উপস্থিতিতে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।


শোরুমের স্বত্বাধিকারী জামাল উদ্দিন জানান, নতুন এই শোরুমে ওয়ালটনের বিভিন্ন ধরনের টেলিভিশন,ফ্রিজ,ওয়াশিং মেশিন,এয়ার কন্ডিশনার, ব্লেন্ডার,রাইস কুকার, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে।এছাড়াও গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবার সুবিধা নিশ্চিত করা হয়েছে।


তিনি আরও বলেন, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিশেষ অফার ও মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যা নির্ধারিত সময় পর্যন্ত চলবে।


স্থানীয়রা জানান, দোয়ারাবাজার সদরে ওয়ালটনের নতুন শোরুম চালু হওয়ায় উপজেলার সদরে সাধারণ মানুষ এখন নিজ এলাকাতেই সহজে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য ও বিক্রয়োত্তর সেবা গ্রহণের সুযোগ পাবেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শোরুমটির সার্বিক সফলতা কামনা করেন।

মাসুদ রানা সোহাগ /মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad