দিরাইয়ে ৬৫ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার
সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
উপহার বিতরণকালে ইউএনও সনজীব সরকার বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে এই মানসম্মত ড্রেস, জুতা ও ব্যাগ পেয়ে সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আর আর
মন্তব্য করুন: