তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্নহত্যা
তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে মিয়া হোসেন (২২) নামের এক যুবক নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত মিয়া হোসেন আমতৈল গ্রামের মৃত মিস্টার আলীর ছেলে।
এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। খবর পেয়ে আজ ২১ জুলাই মঙ্গলবার সকালে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শোয়ার ঘরের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মিয়া হোসেনের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২০ জুলাই) সোমবার দিবাগত রাতের কোনো এক সময় Mia Hossen নামের নিজের ফেসবুক অ্যাকাউন্টে "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই" উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়ে নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন সকালে মিয়া হোসেনকে দেখতে না পেয়ে
অনেক খোঁজাখুঁজির পর মিয়া হোসের শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এরপর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় মিয়া হোসেনের মরদেহ উদ্ধার করে।
তবে ওই স্ট্যাটাসের পর ঘটনার পেছনে অন্যকোনো রহস্য আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহতের মায়ের ভাষ্যমতে পারিবারিক মানসিক চাপের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শামসুল আলম আখঞ্জী/ অথৈ
মন্তব্য করুন: