সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন করা হয়েছে। কমিটির সভাপতি পদাধিকার বলে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, সদস্য পুলিশ সুপার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক,জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংগঠক রাকিবুল ইসলাম দিলু।
এছাড়াও সদস্য সচিব করা হয়েছে ক্রীড়াবিদ ও সংগঠক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী নাছিম উদ্দিন লালা কে। কমিটি কে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন পূর্বক পূর্নাঙ্গ কমিটি গঠন করার আহবান জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে বলে নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: