ছাতক পৌরসভায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এএফডির কান্ট্রি ডিরেক্টরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুনামগঞ্জের ছাতক পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন।
বুধবার (২২ জুন) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) যৌথ অর্থায়নে পরিচালিত ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (আইইউজিআইপি)-এর অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে তারা এই সফরে আসেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিইডি)-এর যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, আইইউজিআইপির প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ এবং চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী।
সফরকালে সকালে তারা ছাতক পৌরসভার মিলনায়তনে আয়োজিত টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) মতবিনিময় সভায় অংশ নেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, ইআরডির যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, এলজিইডির যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, আইইউজিআইপির প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, টিএলসিসির সদস্য শামসুর রহমান শামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল তালুকদার এবং শিক্ষক মনিরুজ্জামান।
সভা শেষে উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদল পৌরসভার বৌলা এলাকায় এডিবি ও এএফডির সহায়তায় পরিচালিত একাধিক উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও উদ্বোধন করেন।
টিএলসিসির এই সভায় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, আইইউজিআইপির প্রতিনিধি আজহার আলীসহ টিএলসিসির সদস্য শহিদুর রহমান সুহেল, কালা মিয়া, শংকর কুমার দাস, আবু সুফিয়ান বাবুল, মজনু মিয়া, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক রুহেল, সুলেমান মিয়া, লালু শাহ ও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
সুজন তালুকদার / নীরব চাকলাদার
মন্তব্য করুন: