দিরাইয়ে ট্রলি শ্রমিক সংঘের নতুন কমিটি

দিরাইয়ে ট্রলি শ্রমিক সংঘের নতুন কমিটি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/০৭/২০২৬ ২৩:২২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শ্যালো মেশিন ট্রলি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা ও সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে ‘দিরাই উপজেলা শ্যালো মেশিন ট্রলি শ্রমিক সংঘ’-এর সাধারণ সমাবেশ ও ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় দিরাই মডেল মসজিদের হলরুমে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধি মো. আকামত আলীর সভাপতিত্বে এবং মো. হাসমত আলীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাজ্জাত মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মো. নুরুল আমিন।


​প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আমিন শ্রমিকদের ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সংগঠিত ও সচেতন শ্রমিকরাই কেবল নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সফল হতে পারেন। কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের আইন মেনে চলার পাশাপাশি শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রেখে পথ চলতে হবে। ​তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

​সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, নবপ্রতিষ্ঠিত এই সংগঠনটি অত্র অঞ্চলের শ্যালো মেশিন ট্রলি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, পারস্পরিক সম্প্রীতি জোরদারকরণ এবং সংগঠনের ভিত্তি মজবুত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

​আলোচনা পর্ব শেষে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য ১৩ সদস্যবিশিষ্ট ‘দিরাই উপজেলা শ্যালো মেশিন ট্রলি শ্রমিক সংঘ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৬)​সভাপতি মো. হাসমত আলী, ​সহ-সভাপতি শকত সরদার, সাধারণ সম্পাদক রোপন মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাত মিয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ​সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আকামত আলী, ​দপ্তর সম্পাদক আউয়াল মিয়া, ​প্রচার সম্পাদক মো. ফয়জুর নুর, ​দর-কষাকষি সম্পাদক এরশাদ আলী, ​সমাজকল্যাণ সম্পাদক মঈনুদ্দিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক টুন মিয়া, ​কার্যকারী সদস্য মো. শাহানুর মিয়া।

​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে উপস্থিত সাধারণ শ্রমিকরা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের প্রতিটি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


প্রীতম দাস/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad