সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ীদের নতুন পথচলা, সিসি ক্যামেরা স্থাপনের সিদ্বান্ত

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ীদের নতুন পথচলা, সিসি ক্যামেরা স্থাপনের সিদ্বান্ত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/০৭/২০২৬ ১৩:২৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় শহরের ঐতিহ্যবাহী শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম), সুনামগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খসরুন এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সদস্য মাঈনউদ্দিন খন্দকার রাসেল। এছাড়া সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী জাকির হোসেন শাহীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমদ এবং সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।

​অনুষ্ঠানে বক্তারা উকিলপাড়া এলাকার ব্যবসায়ী সমাজের স্বার্থরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে এলাকার সার্বিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পৌরসভার দোকানপাটে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন, নৈশপ্রহরী জোরদারসহ সার্বিক নিরাপত্তামূলক আনুষঙ্গিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রীতম দাস/ মীর্জা সাদ্দাম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad