সুনামগঞ্জে খুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে খুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০৮/২০২৬ ১৫:৪৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থীর অভিভাবক অংশগ্রহণ করেন।


বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ছাতক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সন্তানের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে করণীয় বিষয়গুলোও তুলে ধরা হয়।


সমাবেশ শেষে সফল আয়োজনের জন্য উপস্থিত সকল অভিভাবক, অতিথি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ মাছরুর।

উজ্জীবক /আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad